ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মিলল হাত-পা বাঁধা লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৫, ৯ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে মিলল হাত-পা বাঁধা লাশ
উদ্ধারকৃত লাশ-প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া পুকুর থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় পৌর এলাকার ভাদুঘর ১০ নম্বর রেলব্রিজের পাশে পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, আজ সন্ধ্যার দিকে পৌরশহরের ভাদুঘর এলাকায় রেললাইনের পাশে পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!