শুক্রবার দুপুরে উপজেলার হান্ডিয়ালে চলনবিল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইমন একই উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মাঝগ্রামের জাকির হোসেনের ছেলে। অটোরিকশার জন্য তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের।
ইমন হাসানের বাবা জাকির হোসেন বলেন, বুধবার সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় ইমন। রাত দশটার দিকে হান্ডিয়াল মান্নাননগর থেকে চারজন যাত্রী নিয়ে চাটমোহরের উদ্দশ্যে রওনা হয়। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোনও বন্ধ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না মেলায় থানায় একটি জিডি করা হয়।
.png)
পুলিশ জানায়, দুপুরে হান্ডিয়াল দরাপপুর ব্রিজের পাশে বিলে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
চাটমোহর সার্কেলের এএসপি সজিব শাহরীন বলেন, উদ্ধার করা লাশটি নিখোঁজ অটোচালক ইমনের। লাশটি শনাক্ত করেছেন তার বাবা। নিহতের হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।