ভৈরব নৌ-পুলিশ সূত্র জানায়, তারা জানতে পারে ভৈরবের মেঘনার নদীর তিন সেতুর সড়ক ও পুরাতন রেলওয়ে সেতুর মধ্যস্থলে নদীতে একটি লাশ ভাসছে। পরে নৌ-পুলিশ ইউনিটের সদস্যরা লাশটি নদীর পাড়ে নিয়ে আসে।
এ ব্যাপারে ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মো. সায়দুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে।
.png)
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মাথায় ৪টি আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।