নিহত নেজাম ফটিকছড়ি পৌর সদরের ধুরুং হাদী বাপের বাড়ির আব্দুর রশিদের ছেলে। তিনি নির্মাণাধীন ভবনটির মালিক।
জানা গেছে, রোববার ভবন নির্মাণের কাজে নিয়োজিত শ্রমিকদের বেতন দিতে গিয়েছিলেন নেজাম। এরপর আর বাসায় ফেরেননি।
.png)
পরিবারের দাবি, ভবন নির্মাণের শুরু থেকেই চাঁদা দাবি করে আসছিলেন স্থানীয় চাঁদাবাজরা। কিন্তু এতে আপত্তি ছিল নেজামের। এছাড়া ভবনের জন্য আনা বিভিন্ন মালামাল চুরি করে বিক্রি করে ফেলতেন দারোয়ান। এ নিয়ে তার সঙ্গেও মনোমালিন্য ছিল। রোববার রাতে দারোয়ান পরিচয়ে একজন ফোন করে ২০ হাজার টাকা দাবি করেন। পরে সেই ফোনটি বন্ধ পাওয়া যায়।
খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, লাশের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে দারোয়ান হাসান পলাতক রয়েছেন।