নিহত রফিকুল ইসলাম পার্শ্ববর্তী শিবপুর উপজেলার বাসিন্দা। বুধবার বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের স্বজন জনি মিয়া জানান, রফিকুল ইসলাম ভাড়ায় অটোরিকশা চালাতেন। বুধবার বিকেলে অটো নিয়ে বের হওয়ার পর আর বাড়িতে ফেরেননি। আশেপাশে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। সকালে রায়পুরার একটি শিম ক্ষেতে তার হাত-পা বাঁধা লাশ পাওয়া গেছে।
.png)
পুলিশের ধারণা, রফিকুল ইসলামকে হত্যার পর তার অটোরিকশা নিয়ে গেছে হত্যাকারীরা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
রায়পুরা থানার ওসি আজিজুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।