ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ১০ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায়-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ
অসহায়-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ক্লাবের উদ্যোগে তিন শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসি হায়াত-উদ-দৌলা খাঁন।

প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউএনও মো. ইয়ামিন হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।

Advertisement

আরো পড়ুন: প্রকাশ্যে আইভীকে সমর্থন দিলেন শামীম ওসমান

আরো বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি পিযুষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউছার এমরান, সাবেক সহ-সভাপতি শেখ শহিদুল ইসলাম, কার্যকরী কমিটির সদস্য মো. মনির হোসেন ও সাংবাদিক নিয়াজ মোহাম্মদ খান বিটু।

অসহায়-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণআলোচনা সভা শেষে প্রধান অতিথি ডিসি হায়াত-উদ-দৌলা খাঁন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। অনুষ্ঠানে প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!