ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেনে মিলল নারীর অর্ধগলিত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪২, ১৩ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেনে মিলল নারীর অর্ধগলিত মরদেহ
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় ড্রেন থেকে অজ্ঞাত এক নারী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলা শহরের হালদার পাড়া এলাকায় একটি ড্রেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ১নং শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমিন জানান, সকালে জেলা শহরের হালদারপাড়া এলাকায় স্থানীয় এক বাসিন্দা ড্রেন পরিষ্কার করতে গিয়ে ড্রেনে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরেদহটি উদ্ধার করে। 

মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৪০ বছর হবে, তার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

আরো পড়ুন: টেকনাফে কিশোর অপহরণের ঘটনায় দুই রোহিঙ্গা আটক

এর আগে, ব্রাহ্মণবাড়িয়া পুকুর থেকে হাত-পা বাঁধা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার ভাদুঘর ১০ নম্বর রেলব্রিজের পাশে পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে পৌর শহরের ভাদুঘর এলাকায় রেললাইনের পাশে পুকুরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। মৃতের নাম পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!