তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ১১টার দিকে জানান ঐ বৃদ্ধা আগেই মারা গেছেন।
আরো পড়ুন: রাজধানীতে মাদক সংশ্লিষ্টতায় আটক ৭১
.png)
উদ্ধার করে নিয়ে আসা পল্টন থানার এএসআই মো. এনামুল বলেন, সকালে আমরা খবর পাই মহানগর নাট্যমঞ্চের ফুটপাতে এক অজ্ঞাত পরিচয়ের মহিলা পড়ে আছেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশপাশের লোক মুখে জানতে পারি তিনি ভাসমান মহিলা ছিলেন।
পুলিশের এ কর্মকর্তা আরো জানান, আমরা তার পরিচয় শনাক্তের চেষ্টা করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিস্তান থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা-পুলিশ। ঢাকা মেডিকেলে আনার পর চিকিৎসক জানান তিনি মারা গেছেন। বিষয়টি পল্টন থানা পুলিশ তদন্ত করছে।