শনিবার ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামি গোলাম সারোয়ারকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
.png)
আরো পড়ুন: করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে বাস-ট্রেন-লঞ্চে অর্ধেক যাত্রী
মামলার সূত্রে জানা যায়, দালাল সিন্ডিকেটের মাধ্যমে ২ জানুয়ারি যমজ দুই শিশুকে 'আমার বাংলাদেশ হাসপাতাল' এ ভর্তি করা হয়। ভর্তির পর থেকে বিল পরিশোধের জন্য চাপ প্রয়োগ করা হয় তাদের বাবা-মাকে। অন্যথায় চিকিৎসা করা হবে না বলে জানিয়ে দেয় কর্তৃপক্ষ। শিশু দুটির পরিবার ৪০ হাজার টাকা পরিশোধ করে। তবে অতিরিক্ত আরো টাকা দেওয়ার জন্য চাপ অব্যাহত রাখে হাসপাতাল কর্তৃপক্ষ। পরবর্তীতে টাকা দিতে না পারায় চিকিৎসা বন্ধ রাখা হয়।
এক পর্যায়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় যমজ দুই সন্তানসহ ভূক্তভোগীদের বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে। এরপর দুই শিশুর মধ্যে একজন মারা যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার মোহাম্মদপুর থানায় ‘আমার বাংলাদেশ হাসপাতাল’-এর মালিক ও পরিচালককে আসামি করে একটি মামলা দায়ের করে। এরপর শুক্রবার সকালে মোহাম্মদপুর এলাকা থেকে গোলাম সরোয়ারকে গ্রেফতার করে র্যাব।