[ রাজধানী ]
রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ছবি: সংগৃহীত
রাজধানীর দারুসসালাম টেকনিক্যাল মোড়ে শনিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় পিকআপের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মৃত ব্যক্তির আত্মীয় মো. আলাউদ্দিন জানান, জাবেদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। তার বাবার নাম শেখ আহমেদ। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতো।
আরো পড়ুন: রাজধানীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, নেপথ্যে মা!
.png)
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক রাত সোয়া ১০টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!