ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর তুরাগে অস্ত্র ও জাল নোটসহ গ্রেফতার এক 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২৬, ২০ সেপ্টেম্বর ২০২০
রাজধানীর তুরাগে অস্ত্র ও জাল নোটসহ গ্রেফতার এক 
র‌্যাবের হাতে গ্রেফতার আব্দুল মালেক। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর তুরাগ থানার কামারপাড়া এলাকা থেকে অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে আব্দুল মালেক ওরফে ড্রাইভার মালেককে (৬৩) গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি বলেন, কামার পাড়া থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় বিপুল পরিমাণ জাল নোটসহ ১ টি বিদেশী পিস্তলও উদ্ধার করে র‌্যাব-১।

আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, আব্দুল মালেক এর স্থাবর-অস্থাবর সম্পত্তির একটি আনুমানিক হিসাব আমাদের হাতে আসে। সেখান থেকে জানা যায় যে, তার স্ত্রীর নামে দক্ষিণ কামার পাড়ায় ২টি ৭তলা বিলাসবহুল ভবন আছে।

তিনি আরো জানান, ধানমন্ডির হাতিরপুল এলাকায় ৪.৫ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০ তলা ভবন আছে এবং দক্ষিণ কামার পাড়ায় ১৫ কাঠা জমিতে একটি ডেইরি ফার্ম আছে।

এছাড়াও বিভিন্ন ব্যাংকে নামে-বেনামে বিপুল পরিমাণ অর্থ গচ্ছিত আছে বলেও জানা যায়। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!