[ রাজধানী ]
রাজধানীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, নেপথ্যে মা!
ফাইল ফটো
রাজধানীর তালতলায় মায়ের সঙ্গে ঝগড়া করে রিনভি আক্তার (২৩) নামের এক আমেরিকা প্রবাসীর স্ত্রী আত্নহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছে।
শনিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। রিনভি রাজধানীর রামপুরার তালতলা এলাকার একটি বাসায় তার মায়ের কাছেই থাকতেন।
মৃত রিনভী আক্তারের মামা শহিদুল ইসলাম বলেন, রিমভি আমার চাচাতো বোনের মেয়ে। আমি রাতে খবর পেয়েই লালবাগে আমার বাসা থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসি। হাসপাতালে এসে শুনি রিনভি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
.png)
তিনি আরো বলেন, তিনি থেকে চার বছর আগে আমেরিকা প্রবাসী রাসেলের সঙ্গে রিনভির বিয়ে হয়। গতকাল শুক্রবার তার মায়ের সঙ্গে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে। পরে সে সবার অগোচরে নিজের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানায় জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!