রোববার (৯ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, ৫ জানুয়ারি সকালে এ দুর্ঘটনা ঘটে।
.png)
মৃত ছয়জন হলেন- ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ফতুল্লার চর বক্তাবলীর রাজু সরদারের কলেজপড়ুয়া ছেলে সাব্বির আহমেদ (১৮), বক্তাবলীর হাজীপাড়ার আব্দুল জলিলের মেয়ে জোসনা বেগম (৩৩), ফতুল্লার উত্তর গোপাল নগরের রেকমত আলীর ছেলে আব্দুল মোতালেব (৪২), চর বক্তাবলীর মৃত আক্কাস আলীর ছেলে আওলাদ হোসেন (৩০)।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৬টি মরদেহ উদ্ধার করে সদর উপজেলা প্রশাসন তাদের পরিবারের কাছে হন্তান্তর করেছে।