ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-ট্রাক্টর-অটোর ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ১৩ জানুয়ারি ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-ট্রাক্টর-অটোর ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২
ট্রাকটি খাদে পড়ে যায়

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, ট্রাক্টর ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার খাড়েড়া ইউনিয়নের খাড়েড়া বাসস্ট্যান্ডের পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের ছাদে আলীর ছেলে ৩৫ বছর বয়সী কাউসার আলম। নিহত আরেকজনের বয়স আনুমানিক ৩০ বছর।

Advertisement

আহতরা হলেন- মিজানুর রহমান, সোহাগ, তায়েব ও শরীফুল। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার উদ্দেশ্যে একটি ট্রাক ছেড়ে যায়। খাড়েড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরের পেছনে থাকা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায় ট্রাক। এতে ঘটনাস্থলেই অটোচালক কাউসার ও এক যাত্রী নিহত হন। আহত হন অটোরিকশার চার যাত্রী গুরুতর। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!