ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৯, ৩ মার্চ ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার 
মাদক ব্যবসায়ী এমরান গ্রেফতার ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের কুখ্যাত মাদক ব্যবসায়ী এমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালীকচ্ছ ইউপির বাড়ইজীবী পাড়ার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত এমরান উপজেলার নোয়াগাঁওয়ের মুন্সিবাড়ির আবদুল কাদের মিয়ার ছেলে। গত কয়েক বছর ধরে তারা বাড়ইজীবী পাড়ার জাকির হোসেন মৃধার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

Advertisement

জানা যায়, এমরানের রয়েছে বিশাল সিন্ডিকেট। তিনি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর দেড়টার দিকে পুলিশ এমরানকে গ্রেফতার করে। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে একটি সুইস গিয়ার, ৬টি মোবাইল ফোন সেট, ৩৬৬ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করেন।

এ ব্যাপারে সরাইল থানার ওসি মো. আসলাম  হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এমরানকে গ্রেফতারের কথা স্বীকার করে বলেন, এমরান পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় অপহরণ, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!