ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ৫ মার্চ ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরের ধাক্কায়  দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে সাতটার দিকে সদর উপজেলার চিনাইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাজেল মাহমুদ খাঁ জেলা শহরের কলেজ পাড়া এলাকার ওমর ফারুকের ছেলে ও নাজিম ভূঁইয়া জেলা শহরের দাতিয়ারা এলাকার মামুন ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় মো. এনামুল হক নামে আরো এক যুবক আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আজ রাতে তিন যুবক জেলার বিজয়নগর উপজেলা থেকে দাওয়াত খেয়ে জেলা শহরে ফিরছিলেন। পথিমধ্যে সদর উপজেলার চিনাইর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী ছিঁটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী মারা যান। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয় হয়েছে। 

Advertisement

তিনি আরো জানান, ঘাতক ট্রাক্টরটিকে আটক করা গেরেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!