ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ মামলার আসামি ছাত্রদল নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ৬ মার্চ ২০২২
ব্রাহ্মণবাড়িয়ায় ৬ মামলার আসামি ছাত্রদল নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত ছাত্রদল নেতা ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন নামে মাদক মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে জেলা শহরের কান্দিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানায়, ২০১৭ সালের ২৫ জুলাই রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী থেকে ইব্রাহীম আহমেদসহ তিনজনকে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় করা মাদক মামলায় নিজেকে ইব্রাহীম আহমেদ পরিচয় দিয়ে বাবার নাম জয়নাল আবেদীন ও বাড়ি সদর উপজেলার সুলতানপুরে বলে উল্লেখ্য করেন তিনি।

Advertisement

মামলায় আদালত থেকে জামিনে বেরিয়ে ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন দীর্ঘদিন পলাতক ছিলেন। এর ফলে মাদক মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় পাঠানো হয়। কিন্তু ইব্রাহীম আহমেদ নামে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কারণ ইব্রাহীম আহমেদ ওরফে শাহীন কখনো শাহীনুর ইসলাম আবার কখনো শাহীনুর আহমেদ হিসেবে নিজের পরিচয় ব্যবহার করে যাচ্ছিলেন।

আরো পড়ুন: বিয়ের দু’মাস পর সাবেক প্রেমিকার ফোন, ঘরে বউ রেখে প্রেমিকের আত্মহত্যা

বাবা-মায়ের নাম একই ব্যবহার করে যাচ্ছিলেন। এসব পরিচয় তিনি তার দলীয় কর্মকাণ্ডে ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যবহার করে আসছিলেন। অবশেষে তদন্তে বের হয়ে আসে শাহীনই ইব্রাহীম আহমেদ। এর পর মাদক মামলার পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহরাব আল হোসাইন বলেন, মাদক মামলার পরোয়ানায় ইব্রাহীম আহমেদ ওরফে শাহীনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরও সে নিজের নাম-পরিচয় একেক সময় একেকটা দিয়ে যাচ্ছেন। তবে তার বিরুদ্ধে মাদক মামলা আছে বলে স্বীকার করেছেন।

মাদক মামলা ছাড়াও ইব্রাহীম আহমেদ ওরফে শাহীনের বিরুদ্ধে আরো পাঁচটি মামলা চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!