[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় ছাত্রদলের কমিটি গঠনে আর্থিক লেনদেন, ২১ জনের পদত্যাগ
ছবি: সংগৃহীত
কুষ্টিয়ায় সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি থেকে ২১ জন পদত্যাগ করেছেন। জেলার মিরপুর উপজেলায় ছাত্রদলের পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলন করে পদত্যাগের এ ঘোষণা দেন।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিরপুর প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সদ্যঘোষিত জেলা ও উপজেলা কমিটি থেকে ২১ নেতা পদত্যাগ করেন।
আরো পড়ুন: ১৫ বছর পর স্ত্রী-সন্তান নিয়ে হাজির মনিরুল
.png)
লিখিত বক্তব্যে মিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, অবৈধ ও বাণিজ্যিক কমিটি গঠনের মধ্য দিয়ে উপজেলা ছাত্রদলের কবর রচনা করা হয়েছে। জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত আর্থিক লেনদেনের মাধ্যমে ত্যাগী ছাত্রনেতাদের বাদ দিয়ে অছাত্রদের নিয়ে কমিটি গঠন করেছেন।
সংবাদ সম্মেলনে অবিলম্বে অবৈধ ও বাণিজ্যিক কমিটি বাতিলের দাবি করা হয়। এছাড়া খন্দকার তসলিম উদ্দিন নিশাতকে মিরপুরে সারা জীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করেন পদবঞ্চিত ছাত্রদল নেতারা।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!