ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পিরোজপুরে ছাত্রদল নেতাদের পদ-বাণিজ্য

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ৬ ফেব্রুয়ারি ২০২২
পিরোজপুরে ছাত্রদল নেতাদের পদ-বাণিজ্য
ফাইল ছবি

পিরোজপুর জেলা ছাত্রদলের দুই পক্ষের কোন্দলে বিপর্যস্ত হয়ে পড়েছে সংগঠনটি। ২০১৮ সালের ৫ জুন নতুন কমিটি ঘোষণার পর থেকে এ পর্যন্ত দুই পক্ষের বিরোধের কারণে জেলা কমিটি একটিও সভা করতে পারেনি। জেলা কমিটির নেতাদের বিরুদ্ধে পদ-বাণিজ্য ও মারামারির অভিযোগ রয়েছে।

জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি তানজিল হাসান বলেন, জেলা ছাত্রদলের কমিটি ঘোষণার পর থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক গত সাড়ে তিন বছরে একটি সভাও ডাকেননি। তারা নিজেদের ইচ্ছামতো সংগঠন চালাচ্ছেন ও পদ-বাণিজ্য করছেন। সাধারণ সম্পাদক বদিউজ্জামান শেখের বিরুদ্ধে মাদক, যৌতুক ও ডাকাতির মামলা রয়েছে।

আরো পড়ুন: পরিযায়ী পাখির কলতানে মুখরিত মাইলমারী পদ্মবিল

Advertisement

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৫ জুন হাসান আল মামুনকে সভাপতি ও বদিউজ্জামান শেখকে সাধারণ সম্পাদক করে আট সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আট সদস্যের কমিটির চারজন তখন সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে অনাস্থা জানিয়েছিলেন।

জেলা কমিটির নয়জন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, দলীয় গঠনতন্ত্রে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা কমিটির কথা বলা হলেও পিরোজপুরে কমিটি করা হয়েছে ৩৪৯ সদস্যবিশিষ্ট। এছাড়া জেলা কমিটির মেয়াদ দুই বছর হলেও বর্তমান কমিটি সাড়ে তিন বছর পার করেছে।

জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমরান আহমেদ বলেন, সভাপতি ও সম্পাদক মূলত পদ-বাণিজ্য করতে গঠনতন্ত্র লঙ্ঘন করে ৩৪৯ সদস্যবিশিষ্ট বিশাল কমিটি করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!