ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ১৮ জানুয়ারি ২০২২
নোয়াখালীতে ছাত্রদল নেতা গ্রেফতার
মো. ফখরুল ইসলাম রুবেল- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক মো. ফখরুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ

সোমবার ভোরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একই এলাকার অজি উল্যার ছেলে।   

সেনবাগ থানা সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর পদবঞ্চিত ও নবগঠিত কমিটির মধ্যে সহিংসতার আশঙ্কা বিরাজ করায় ১৫১ -এর প্রতিরোধমূলক ধারায় তাকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

সেনবাগ থানার ওসি ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে সোমবার দুপুর ১২টার দিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

আরো পড়ুন: মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, প্রাণ গেল ২ এসআইয়ের

এর আগে, নোয়াখালীর কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১৫ নেতা পদত্যাগ করেন। আহ্বায়ক কমিটির ২১ জন সদস্যের মধ্যে ১৫ পদত্যাগ করা নিয়ে জেলাজুড়ে তোলপাড় শুরু হয়। গত রোববার সন্ধ্যায় টাকার বিনিময়ে কমিটিতে রাখা ও সিনিয়র-জুনিয়র না মেনে কমিটি করার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর আনুষ্ঠানিকভাবে ১৫ জন নেতা পদত্যাগপত্র জমা দেন।

সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটির পদত্যাগকারী যুগ্ম-আহ্বায়ক মো. মিজানুর রহমান হারুন অভিযোগ করে বলেন, গত ১৪ জানুয়ারি ২১ সদস্যবিশিষ্ট কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। ঐ কমিটিতে আহ্বায়ক করা হয় উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মহসিন রিয়াজকে ও মো.আকরাম হোসেন নামে এক প্রবাসীকে সদস্য করা হয়। বাশার রানা স্বপন নামে একজনকে ভুয়া সদস্য করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!