আজিজুল হক বলেন, বৃহস্পতিবার এক জরুরি সভায় শরীয়তপুরের কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে বিজ্ঞপ্তি দিয়ে কমিটি বিলুপ্ত করার কথা জানিয়ে দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, ২০১৮ সালে কেন্দ্রীয় কমিটি থেকে শরীয়তপুর জেলা ছাত্রদলের পাঁচ সদস্যের কমিটি করে দেওয়া হয়। ঐ কমিটিতে সভাপতি ছিলেন রাশেদ খান, সহ-সভাপতি মামুন মিয়া, সাধারণ সম্পাদক এইচএম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সস্পাদক জাহিদ হাসান ও সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদার। ঐ পাঁচ নেতাকে ৯০ দিনের মধ্যে থানা, পৌরসভা ও কলেজ শাখার ১৯টি ইউনিটের কমিটি ও পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ঐ পাঁচ নেতা গত চার বছরে ছাত্রদলের পূর্ণাঙ্গ জেলা কমিটি করতে পারেননি।
.png)
আরো পড়ুন: হত্যার পর ঘরে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী
আর ১৯টি ইউনিট কমিটির মধ্যে ৭টি কমিটি করে কেন্দ্রীয় কমিটিতে জমা দিয়েছেন। এমন পরিস্থিতিতে দুর্বল সাংগঠনিক অবস্থার কারণে ঐ কমিটি গত বৃহস্পতিবার বিলুপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত হয়। শুক্রবার কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তি জেলার নেতাদের কাছে পাঠানো হয়।
জেলা ছাত্রদলের এক সাবেক নেতা বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা কয়েক দফায় শরীয়তপুর জেলায় সাংগঠনিক সফরের আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু জেলায় ছাত্রদলের নেতৃত্বে দুর্বলতা থাকায় তা হয়নি। এছাড়াও জেলার পূর্ণাঙ্গ কমিটি, বিভিন্ন ইউনিটের কমিটিও করতে না পারায় তাদের ব্যর্থতা রয়েছে।