পাঁচ বছরেও পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি চট্টগ্রাম ছাত্রদল
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি পাঁচ বছরেও হয়নি। বর্তমানে ২৩ সদস্যের কমিটি থাকলেও অধিকাংশেরই নেই ছাত্রত্ব। ফলে কর্মসূচিতেও নেমেছে স্থবিরতা।
সংশ্লিষ্টরা জানান, গত কয়েক বছর ধরে এ সংগঠনের নেতাকর্মীদের কেন্দ্র ঘোষিত কর্মসূচিও পালন করতে দেখা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে উত্তর জেলা ছাত্রদলের নতুন কমিটি না হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া বর্তমান কমিটির অনেকেই বিবাহিত। রাউজানসহ অধিকাংশ উপজেলায় ছাত্রদলের ন্যূনতম কার্যক্রমও নেই।
জানা গেছে, ২০১৬ সালের ১৩ অক্টোবর জাহিদুল ইসলাম জুয়েলকে সভাপতি ও মনিরুল আলম জনিকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যের চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটির দুজন সদস্য প্রবাসে রয়েছেন। এর মধ্যে সহ-সভাপতি এসএম মাহবুবুল আলম শিমুল ওমানে এবং যুগ্ম সম্পাদক রাসেল খান আবুধাবিতে রয়েছেন।
.png)
উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল বলেন, পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া আছে। আশা করছি, শিগগিরই অনুমোদন পাবে। বর্তমান কমিটিতে অধিকাংশ বিবাহিত-অছাত্র রয়েছেন। নতুন কমিটিতে তারা স্থান পাবেন না।