নিহত ৩০ বছর বয়সী মো. ইউসুফ আলী শিবপুরের দত্তেরগাও এলাকার বাসিন্দা। আহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দত্তেরগাও এলাকার আবু হানিফার ছেলে ২৬ বছর বয়সী মোকাররম মিয়া, মাসুম মিয়ার ছেলে ৯ বছরের মো. রেদুয়ান, ১২ বছরের মো. আবদুল্লাহ ও পলাশের চরসিন্দুর এলাকার আনিস মিয়ার ছেলে ৪৩ বছরের আল আমিন মিয়া।
স্থানীয়রা জানায়, রাত দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী তূর্ণা-নিশিতা এক্সপ্রেস ঘোড়াশাল রেলস্টেশন অতিক্রম করছিল। একই সময় স্টেশনের পূর্ব পাশের ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিল একটি প্রাইভেটকার। ট্রেনটি দ্রুতগতিতে এসে প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
.png)
এতে প্রাইভেটকারটি রেললাইনের পাশে উল্টে ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেন রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, প্রাইভেটকারে থাকা ছয়জনের একজন বিদেশগামী ছিলেন। শিবপুরের নিজ বাড়ি থেকে সবাই বিদেশগামী ওই ব্যক্তিকে নিয়ে ঘোড়াশাল রেলক্রসিং হয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে রয়েছে। রেলক্রসিংটি অরক্ষিত ছিল বলে জানা গেছে।