বুধবার (৯ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে সদর থানার করিমপুরের দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াসিন নরসিংদী জেলার সদর থানার নজরপুর গ্রামের মো. হারুন মিয়া ছেলে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৮ মার্চ) সকালে নজরপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের পেছনে পতিত জমিতে এলাকাবাসী দুলাল মিয়ার গলা কাটা লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
.png)
নিহত দুলাল মিয়া সদর থানার নজরপুর গ্রামের হাশেম মিয়ার ছেলে দুলাল মিয়া। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।