ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩১, ২০ জানুয়ারি ২০২২
দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবাকে গলা কেটে হত্যা
ফাইল ছবি

রাজশাহীতে ছেলে স্বপনের বিরুদ্ধে বাবাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবা সাজ্জাদ হোসেনকে গলাকেটে হত্যার পর টয়লেটের সেপটিক ট্যাঙ্কে লাশ ফেলে রাখা হয়।

রাজশাহী নগরীর দামকুড়া থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় পুলিশ লাশ উদ্ধার করেছে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গলাকেটে হত্যার অভিযোগ পাওয়া যায়।

আরো পড়ুন: ভাইয়ের হাতে ভাই খুন

Advertisement

নগরীর দামকুড়া থানার ওসি মাহবুব আলম জানান, মঙ্গলবার রাত থেকে সাজ্জাদ হোসেন নিখোঁজের ঘটনায় তার আরেক ছেলে আব্দুল হাদী থানায় একটি জিডি করেন। জিডির সূত্র ধরে পুলিশ স্বপনকে জিজ্ঞাসাবাদ করে। পরে স্বপন স্বীকারোক্তি দেন, তার বাবা সাজ্জাদকে প্রথমে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যা করেন। হত্যার পর বাবা সাজ্জাদ হোসেনের লাশ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন।

অভিযুক্ত স্বপন জানান, এক বছর আগে তার মা মারা যান। এরপর বাবা দ্বিতীয় বিয়ে করার কথা বলেছিলেন বাসায়। দ্বিতীয় বিয়ে করলে সম্পত্তি ভাগ হয়ে যাবে এই চিন্তা থেকেই তিনি বাবাকে হত্যা করেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!