ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

পরকীয়ায় বাধা দেওয়া স্ত্রী- শিশুকে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৪৭, ১১ জানুয়ারি ২০২২
পরকীয়ায় বাধা দেওয়া স্ত্রী- শিশুকে গলা কেটে হত্যা
গ্রেফতার আসামি সোলেমান (ছবি: সংগৃহীত)

স্ত্রীর কাছে যৌতুকের টাকা চান স্বামী সোলেমান। টাকা না পেয়ে পরকীয়ায় লিপ্ত হন তিনি। সেই সম্পর্কে বাধা দেওয়ায় নিজের স্ত্রী ও চার মাসের কন্যাশিশুকে গলা কেটে হত্যা করেন সোলেমান। 

সোমবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মঙ্গলবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির এলআইসি শাখার বিশেষ পুলিশ (এসএসপি) সুপার মুক্তা ধর।

Advertisement

আরো পড়ুন: বগুড়ায় গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

তিনি বলেন, ২০১৩ সালে পারিবারিকভাবে খাগড়াছড়ির খালেদা আক্তার পিংকির সঙ্গে বিয়ে হয় মো. সোলেমান হোসেনের। তাদের সংসারে ছিল পাঁচ বছর বয়সী ও চার মাস বয়সী দুই শিশুসন্তান। পিংকির পারিবারিক অবস্থা ভালো হওয়ায় সম্প্রতি যৌতুকের জন্য চাপ দিতে থাকে সোলেমান। একপর্যায়ে পিংকি টাকা দিতে অস্বীকৃতি জানালে সোলেমান পার্শ্ববর্তী এলাকার এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এটা জানার পর স্ত্রী পরকীয়া থেকে সোলেমানকে সরে আসার জন্য চাপ দেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে গৃহস্থালির কাজে ব্যবহৃত ধারালো দা দিয়ে প্রথমে পিংকিকে এবং পরে চার মাস বয়সী শিশুসন্তানকে গলা কেটে হত্যা করেন সোলেমান।

আরো পড়ুন: মা-ভাইবোনের পর ভেসে উঠল দেড় বছরের সেই তাসফিয়ার লাশ

বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, গলা কেটে হত্যার পর কম্বল দিয়ে মুড়িয়ে ঘরের মেঝেতে রেখে তালা দিয়ে অন্যত্র পালিয়ে যান সোলেমান। হত্যাকাণ্ডের পর পিংকির বাবা আব্দুল খালেক দুলাল বাদী হয়ে রামগড় থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় বেশ গুরুত্বের সঙ্গে প্রচার হয়।

তিনি আরো বলেন, ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট এলাকা থেকে সোলেমান হোসেনকে গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!