নিহত উত্তম সরকার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে উপজেলার সুন্দলী ইউপির ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সুন্দলী ইউপির অশান্ত সরকারের ছেলে।
আরো পড়ুন >>> নিজের গোপনাঙ্গ নিজেই কেটে ফেললেন যুবক
.png)
জানা যায়, সন্ধ্যায় সুন্দলী ইউনিয়ন পরিষদে দাফতরিক কাজ করা অবস্থায় উত্তম সরকারকে ফোন করে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে হরিশপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফাঁকা জায়গায় তাকে গুলি করে পালিয়ে যায় তারা। এলাকাবাসী তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করেন, কিন্তু তার আগেই মৃত্যু হয় উত্তম সরকারের।
আরো পড়ুন >>> মলের সঙ্গে বেরিয়ে এলো ৯০০ ইয়াবা
সুন্দলী ইউপির সাবেক চেয়ারম্যান বিকাশ চন্দ্র মল্লিক জানান, নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে নিজ বাড়ির পাশে হরিশপুর সরকারি প্রাথমিক বিদ্যলয় মাঠে গুলি করে দুর্বৃত্তরা। তার বুকে গুলি লাগে। গুলির পর উত্তম মাঠে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
অভয়নগর থানার এসআই ফারুকুজ্জামান জানান, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।