ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে ছুরিকাঘাতে আহত ১০ তরুণ-কিশোর

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১১, ১ ডিসেম্বর ২০২১
যশোরে ছুরিকাঘাতে আহত ১০ তরুণ-কিশোর
(ছবি: সংগৃহীত)

যশোরে জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে যশোর শহরের মাইকপট্টি, তসবীর সিনেমা হল ও জজ কোর্ট এলাকায় ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার সঙ্গে বর্ধিত সভার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে পুলিশ।

আহতদের মধ্যে হাসপাতালে পাঁচজন ভর্তি হয়েছেন। তারা হলেন, ইসমাঈল হোসেন হ্যাপী, টিটু হোসেন, খায়রুল ইসলাম, রাসেল ও আকিবুল।

আহত অন্যরা হলেন, শামীম হোসেন, রাব্বি, জয় আহমেদ, গোষ্ট গোপাল ও সোহাগ। তবে এ ব্যাপারে দায়িত্বশীল কোনো নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

Advertisement

আহতদের সূত্রে জানা গেছে, বর্ধিত সভা উপলক্ষে আসা নেতাদের যশোর সার্কিট হাউস থেকে শহরের চিত্রা মোড়ে একটি অভিজাত আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার সময় তারা পেছনে ছিলো। এ সময় অজ্ঞাত একদল দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপণ কুমার সরকার বলেন, ছিনতাইকারী হ্যাপী তার ব্যক্তিগত আক্রোশে দুপুরে শহরের আর এন রোডে শামিমকে ছুরিকাঘাত করে। এরই জের ধরে শামীমের লোকজন জজ কোর্ট মোড়ে টিটু, হ্যাপী, খাইরুলদের ছুরিকাঘাত করে জখম করে। এ ঘটনার সঙ্গে যুবলীগের বর্ধিত সভার কোনো সম্পর্ক নেই। তারা কোনো রাজনৈতিক দলের মতাদর্শের কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ ছুরিকাঘাতে আহত পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন।

সার্জারি বিভাগের ডাক্তার মনিরুজ্জামান লর্ড জানিয়েছেন, আহতদের মধ্যে খায়রুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!