ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪২, ১৯ জানুয়ারি ২০২২
স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী
রুবেলকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা

রাজবাড়ীর পাংশায় লিপি বেগম নামে ২৯ বছর বয়সী এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের কালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রুবেল সরদারকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রুবেল একই গ্রামের ওকুল সরদারের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে স্ত্রীকে সাজিয়ে নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়েছেন রুবেল। ঘোরা শেষে নিজ ঘরে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেন। তিনি অতিরিক্ত মাদক সেবন করতেন। মাঝে মধ্যেই এলাকায় পাগলামি করতেন।

Advertisement

মাছপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোন্তাজ উদ্দীন খান বলেন, এলাকায় মাদকাসক্ত ও মানসিক রোগী হিসেব পরিচিত ছিলেন রুবেল। সকাল সাড়ে ৭টার কিছুক্ষণ পর তিনি স্ত্রীকে গলা কেটে হত্যা করেন। রুবেলের তিনটি সন্তান রয়েছে। লিপির বাবার বাড়ি একই উপজেলার সাজুরিয়া গ্রামে।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাসুদুর রহমান বলেন, পারিবারিক অশান্তির কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথমে রুবেল মাছের ব্যবসা করতেন। তাকে মাদকাসক্ত বলা কঠিন। তবে রুবেলের বিরুদ্ধে গাঁজা সেবনের অভিযোগ রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!