শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে সকাল ৯টা পর্যন্ত এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিস বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক নজরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট কাজ করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মিলের ইমারেশন প্ল্যান থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
.png)