উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মাইনকা মিয়াজী বাড়িতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর একটার দিকে স্থানীয়রা নুর করিম রাসেল (২৮) নামে ঐ মাদকাসক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আরো পড়ুন >>> মাদারীপুরে বিরল প্রজাতির প্রাণী উদ্ধার
.png)
পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, মৃত সাহাব উদ্দিনের স্ত্রী আমেনা খাতুনের সন্তান নুর করিম রাসেলকে নিয়ে বাবার বাড়িতেই বসবাস করতেন। বিগত কয়েক বছর থেকে মাদকাসক্ত হয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন রাসেল।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাঁজা কেনার জন্য মায়ের কাছে ২০০ টাকা দাবি করেন রাসেল। দাবিকৃত টাকা না পেয়ে ধারালো বটি দিয়ে মা আমেনাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে রাসেল। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে রাসেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আরো পড়ুন >>> পরাজিত মেম্বার প্রার্থীর লাশের পাশে ছিল কমলা-জুস
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হাদী বাদী হয়ে ভাগনে রাসেলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন।