নিহত আবু তাহের একই উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের মামুদপুরের ওমর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমারবাড়ী ইউনিয়নের মেম্বার প্রার্থী রাসেল আহমেদের সমর্থকদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে বাগ্বিতণ্ডা হয় প্রতিপক্ষ টিউবওয়েল মার্কার মেম্বার প্রার্থী আইজল মিয়ার সমর্থক আবু তাহেরের। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে ফেলে প্রতিপক্ষ। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান আবু তাহের।
.png)
সাঘাটা থানার ওসি মতিউর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে।