মঙ্গলবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক আবদুর রহমান এ ঘোষণা করেন। এ সময় পাঁচ আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- গোবিন্দঞ্জ উপজেলার গোসাইপুরের বেলাল হোসেন, এমদাদুল হক ও শ্যামপুর-পার্বতীপুরের খাজা মিয়া। খালাসপ্রাপ্ত দুইজন হলেন- একই উপজেলার সাতগাছি হাতিয়াদহ গ্রামের আজিজুল ইসলাম, সুন্দাইল গ্রামের আসাদুল ইসলাম।
.png)
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স জানান, ২০১৮ সালের ১২ মে মা-মেয়েকে অর্থ-সম্পদ দেয়ার কথা বলে জামালপুর থেকে গোবিন্দগঞ্জে ডেকে নেনয়আসামিরা। পরে ঐ উপজেলার আমনাথপুর বালুয়া এলাকায় নিয়ে দুজনকেই পালাক্রমে ধর্ষণ করে। ঐ ঘটনায় পরদিন গোবিন্দঞ্জ থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী নারী। পরে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।