ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্য সহকারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৫, ২৩ ডিসেম্বর ২০২১
গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্য সহকারী নিহত
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ি সড়কে বিসিক শিল্প নগরীর সামনে বৃহস্পতিবার দুপুরে বাসচাপায় আশিস দেব নামে এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নিহত হয়েছেন। 

তিনি সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের স্বাস্থ্য সহকারী পদে চাকরি করতেন। নিহত আশিস তুলশীঘাটের দুর্গাপুর গ্রামের বাসিন্দা।

স্বাস্থ্য সহকারী আশিস দেব জেলা শহরের পলাশপাড়ার বাসা থেকে মোটরসাইকেলযোগে বল্লমঝাড়ের কর্মস্থলে যাচ্ছিলেন। তিনি বিসিক শিল্প নগরীর সামনে পৌঁছলে ঢাকাগামি নাপু এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। 

স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।  

 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!