[ দেশজুড়ে ]
গাইবান্ধায় পিকআপ-কন্টেইনার সংঘর্ষে হেলপার নিহত
দুর্ঘটনা কবলিত পিকআপ ও কন্টেইনারের ছবি
গাইবান্ধার সাদুল্লাপুরে একটি পেট্রল পাম্পের সামনে পিকআপ ও কন্টেইনারের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
মঙ্গলবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাট এলাকার জিসান ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তিকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস।
পীরগঞ্জ হাইওয়ে থানার এসআই আপেল মাহামুদ জানান, রংপুরগামী কন্টেইনারের সামনের চাকা পাংচার হয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বগুড়াগামী একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই পিকআপের হেলপার নিহত ও চালক আহত হন।
এসআই আপেল আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। কন্টেইনারের চালক ও হেলপার পালিয়ে গেছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!