নাহিদ ইমরান নিয়ন সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের বীর মুক্তিযোদ্ধা মৃত তোজাম্মেল হকের ছেলে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত ওসি শ্যামল কুমার একথা জানান।
ওসি শ্যামল কুমার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে গাজীপুর শহরে অভিযান চালিয়ে নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের মাকে হত্যার কথা স্বীকার করেছেন। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো জানান, ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের নিজ বাড়ি থেকে রাশিদা খানম নামে এক বৃদ্ধার গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকেই ওই বৃদ্ধার বড় ছেলে নাহিদ ইমরান নিয়ন পলাতক ছিলেন। পরে নিহতের ছোট ছেলে নাসির ইমরান নিশাদ বাদী হয়ে নাম না জানা আসামির বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। ২০২০ সালের ১২ জুলাই মামলাটির তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার মামলার আসামি নাহিদ ইমরান নিয়নকে গ্রেফতার করা হয়।