[ দেশজুড়ে ]
নিজ ঘরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
নিহত গোলাম রাফি সারোয়ার
কুমিল্লায় গোলাম রাফি সারোয়ার নামে এক ব্যবয়াসীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গোলাম রাফি সারোয়ার নগরীর নূরপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি মোবাইল ব্যবসায়ী ছিলেন।
.png)
নিহতের ভাই গোলাম রাব্বি সারোয়ার বলেন, রোববার আমার মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। আজ দুপুরে আমি বাড়ি এসে দেখি বাড়ির দরজা খোলা। কিন্তু আমার ভাইয়ের ঘরের দরজা তালাবদ্ধ। সন্ধ্যায় আমার চাচাতো বোন রাণী আমাকে কল দিয়ে বলে ঘরে ভাইয়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। আমার ভাইকে নিজ ঘরে হত্যা করা হয়েছে। কে বা করেছে কিছুই জানি না।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সোহান সরকার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!