নিহত গৃহবধু সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক মসিউর রহমান হিমেলের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, প্রায় ৫ বছর আগে সাটিরপাড়া কালিকুমার উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের শিক্ষক মসিউর রহমানের সঙ্গে পাঁচদোনা এলাকার মজিবুর রহমানের মেয়ে মানসুরা আক্তারের বিয়ে হয়। তাদের কোল জুড়ে জান্নাতুল নামে ৪ বছরের একটি সন্তান রয়েছে।
.png)
প্রতি শুক্রবার সকালে নিহতের স্বামী হিমেল বেলাবো সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহীমপুর গ্রামে তার গ্রামের বাড়িতে যায়। দুপুরে দেড়টার দিকে স্ত্রী মানসুরাকে মোবাইল ফোনে ফোন দেয় তার স্বামী হিমেল। একাধিকবার ফোন দিলেও স্ত্রী ফোন ধরেনি। পরে হিমেল বিষয়টি তার শ্বশুরকে জানায় এবং তার বাড়িতে পাঠায়। সেখানে গিয়ে শ্বশুর মেয়ের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন এবং নাতিকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেন। পরে স্বজন ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসাপাতালের মর্গে পাঠায়।
এদিকে এ হত্যার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। তবে কি কারনে এই হত্যা তা এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে।