ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৯, ২২ জানুয়ারি ২০২২
কুমিল্লায় গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
সড়ক দুর্ঘটনা-প্রতীকী ছবি

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুর দুইটার দিকে আদর্শ সদর উপজেলার আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা আলেখারচর থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে, ঢাকামুখী আমতলী এলাকায় একটি গাড়ি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা হলেন রুবেল হোসেন ও শাওন ত্বকি।

দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও নিহত দুজনের মরদেহ উদ্ধার করেছে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ।

Advertisement

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, শনিবার দুপুরে মহাসড়কের আমতলী এলাকায়, অজ্ঞাত একটি গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। মরদেহ দুটি আমাদের কাছে আছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!