বাসচাপায় নিহত ২: পলাতক বাসচালক গ্রেফতার
রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুই পথচারী নিহতের ঘটনায় ঐ বাসের চালককে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীর ওয়ারী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চালকের নাম মো. রাকিব। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
আরো পড়ুন : গুলিস্তানে পথচারীদের চাপা দিলো বাস, নিহত ২
.png)
তিনি বলেন, রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুই পথচারী নিহত হওয়ার ঘটনায় সেই বাসের চালককে গ্রেফতার করা হয়েছে।
আরো পড়ুন: সোমবার বন্ধ থাকবে হাতিরঝিল সড়ক
এ বিষয়ে রোববার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে মেঘলা পরিবহনের একটি বাসের চাপায় দুজন পথচারী মারা যান। এতে আহত হন আরো পাঁচজন। ঐ সময় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যান।