ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৯, ১ জানুয়ারি ২০২২
ফরিদপুরে বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি

ফরিদপুরের নগরকান্দায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মোহাম্মদ আমিনের ১৭ বছর বয়সী ছেলে সাবিত হোসেন। অপরজনের পরিচয় জানা যায়নি।

নগরকান্দা ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেবাশীষ বলেন, ভাঙ্গা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল মোটরসাইকেলটি। ঢাকা-খুলনা মহাসড়কে পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দেয় ঢাকাগামী একটি বাস। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সাবিত নিহত হন। অপরজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা সম্ভব হয়নি। বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি আকেকজনের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!