নিহতরা হলেন- একই উপজেলার তিনদিঘি গ্রামের আজমল হোসেন ও নাগইল গ্রামের শাহিনুর রহমান।
জানা গেছে, আজমল পেশায় মোটরসাইকেল মেকানিক ও পুরাতন মোটরসাইকেল ব্যবসায়ী এবং শাহিনুর বগুড়া সদরের নামাজগড় এলাকায় মুদি দোকানি ছিলেন।
.png)
কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, আজমল পুরাতন মোটরসাইকেল কেনার জন্য শাহিনুরকে নিয়ে দুপচাঁচিয়া উপজেলায় যাচ্ছিলেন। কাহালুর শেখাহার বাজার এলাকায় বাসের ধাক্কায় তারা মহাসড়কে ছিটকে পড়েন। এরপর বাসটি তাদের চাপা দিলে আজমল ঘটনাস্থলেই নিহত ও শাহিনুর গুরুতর আহত হন। স্থানীয়রা শাহিনুরকে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
ওসি আরো জানান, বাসটি শনাক্ত করা যায়নি। আজমলের লাশ থানায় এবং শাহিনুরের লাশ শজিমেক হাসপাতালে আছে। লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।