ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হাতিয়ায় পথচারীকে চাপা দিয়ে মারল মোটরসাইকেল আরোহী

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৭, ৩০ ডিসেম্বর ২০২১
হাতিয়ায় পথচারীকে চাপা দিয়ে মারল মোটরসাইকেল আরোহী
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। নিহত মো. রাসেল হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত মো. ইব্রাহীমের ছেলে।  

বুধবার সন্ধ্যা ৬টার দিকে নলচিরা টু জাহাজমারা প্রধান সড়কের হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের হাজী আমিনুল হকের ছেলে মো. শরীফ, বুড়িরচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মোতালেবের ছেলে মো. নিজাম উদ্দিন, চরকিং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আক্তার হোসেনের ছেলে সৌরভ।

Advertisement

আরো পড়ুন: অপহরণের ১১ দিন পর দুই রোহিঙ্গা কিশোর উদ্ধার

স্থানীয় বাসিন্দা জিল্লুর রহমান জানান, বুধবার সন্ধ্যা ৬টার সময় একটি মোটরসাইকেল হাতিয়ার আফাজিয়া বাজার থেকে ওছখালী সদরের উদ্দেশ্যে যাত্রা করে। মোটরসাইকেলটি হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইসলামিয়া দাখিল মাদরাসা এলাকায় পৌঁছালে সড়কের পাশে থাকা এক পথচারী মো. রাসেলকে ধাক্কা দেয়। এতে রাসেলের মৃত্যু হয় এবং তিন মোটরসাইকেল আরোহী আহত হন। 
পরে স্থানীয়রা তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আহতদের মধ্যে মো. নিজাম উদ্দিন ও সৌরভের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

হাতিয়া থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!