নিহত মাস্টার নুরুল আলম চকরিয়া পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বিনামারা গ্রামের বাসিন্দা মোশতাক আহমদের ছেলে। তিনি বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, সকালে বান্দরবান নিজ কর্মস্থলে যাচ্ছিলেন নুরুল আলম। হারবাং লালব্রিজ এলাকায় একটি শ্যামলী পরিবহনের বাস বিপরীতমুখী মাইক্রোবাসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই স্কুলশিক্ষক।
.png)
চকরিয়া থানার ওসি মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো পড়ুন: কক্সবাজারে অস্ত্রসহ তিন রোহিঙ্গা আটক
এর আগে, কক্সবাজারের উখিয়ায় অস্ত্রসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-১৫। গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়ার চিকনছড়া ব্রিজের পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প-২১ এর এ-৪ ব্লকের মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ এনাম, ক্যাম্প-১৬ এর সি-৬ ব্লকের মৃত আলী আহাম্মদের ছেলে মোহাম্মদ বেলাল ও বি-১ ব্লকের সোনা মিয়ার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ।
এ সময় আটকদের দেহ তল্লাশি করে তিন রাউন্ড কার্তুজসহ একটি ওয়ান শুটারগান পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদক ব্যবসার পাশাপাশি অস্ত্র কেনাবেচার সঙ্গেও তারা জড়িত। র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।