[ দেশজুড়ে ]
ময়মনসিংহে দুই শিশুকে গলা কেটে হত্যা, ঘাতক মামা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই শিশুকে গলা কেটে হত্যার অভিযোগে মাহবুব নামে এক যুবককে আটক করা হয়েছে। এ ছাড়াও আশঙ্কাজনক অবস্থায় অপর এক শিশুকে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার উচাখিলা ইউপির কাজীর বলসা গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটেছে।
নিহত দুই শিশু হলো সায়মা (৫) নেত্রকোনার বাসিন্দা জাকির হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে। অপরজন তৃপ্তি আক্তার (৩) সে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীর আলম ও হালিমা খাতুন দম্পতির মেয়ে।
.png)
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ওসি আব্দুল কাদির মিয়া।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। তবে, কি কারণে এমন ঘটনা ঘটেছে। পরে বিস্তারিত জানানো হবে।
স্থানীয়রা জানায়, নিহতরা সম্পর্কে খালাতো বোন। প্রায় ৭ থেকে ৮ দিন আগে তারা নানার বাড়ি বেড়াতে এসেছিল
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!