বুধবার দুপুরে ময়মনসিংহ বিশেষ দায়রা জজ সাবেরা সুলতানা খানম এ দণ্ডাদেশ দেন।
জানা যায়, ২০১৮ সালের ২৬ মার্চ সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর চরপাড়া মোড়ে মাদক কেনাবেচার গোপন সংবাদ পায় পুলিশ। সংবাদের ভিত্তিয়ে সত্যতা যাচাইয়ে পুলিশ সেখানে পৌঁছলে দুই মাদক ব্যবসায়ী দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের ধরে ফেলে। এ সময় তাদের দেহ তল্লাশী করে আবু তাহেরের কাছ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৫১ গ্রাম ও রুকনের কাছ থেকে ৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আসামি করে মামলা হয়।
.png)
মামলাটিতে সাতজন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে বুধবার এ আদেশ দেন আদালত। আদালতে সরকারি পক্ষে আইনজীবী শেখ আবুল হাসেম ও আসামি পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী বেগম রেহানা আক্তার মামলাটি পরিচালনা করেন।