ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ময়মনসিংহ মেডিকেলে আরো দুজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৫, ৪ ফেব্রুয়ারি ২০২২
ময়মনসিংহ মেডিকেলে আরো দুজনের মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

মৃতরা হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ২১ বছর বয়সী তাসলিমা আক্তার ও নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫০ বছরের শহিদ মিয়া।

Advertisement

ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করাতে স্বজনদের পরামর্শ দেওয়া হয়েছে।

মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন আরো জানান, আইসিইউতে সাতজনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৮৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসাধীন ৮৮ জনের মধ্যে ৫৮ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৪৩৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১১৬ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!