ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ করোনাভাইরাস ]

ময়মনসিংহ মেডিকেলে আরো চারজনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৫, ২ ফেব্রুয়ারি ২০২২
ময়মনসিংহ মেডিকেলে আরো চারজনের মৃত্যু
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

মৃতরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আবুল হাশেম, নেত্রকোনা সদরের আলমগীর হোসেন, শামসুন্নাহার ও জামালপুর সদরের আব্দুস সামাদ।

Advertisement

ডা. মহিউদ্দিন খান মুন জানান, আইসিইউতে চিকিৎসাধীন ১০ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৫৬০টি নমুনা পরীক্ষা করে ১৯৪ জন করোনা শনাক্ত হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!