ভালুকায় ১১ ও ফুলপুরে ১০টিসহ মোট ২১টি ইউপিতেই ইভিএম পদ্ধতিতে হচ্ছে ভোট। এতে দুই উপজেলার ৫ লাখ ২৬ হাজার ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ২১ ইউপিতে চেয়ারম্যান পদে ১১২ জন, সাধারণ সদস্য পদে ৮১০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটকেন্দ্র ও নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মাঠে সার্বক্ষণিক পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
.png)
আরো পড়ুন: সিনহা হত্যা: যা ঘটেছিল সেদিন
জেলার ভালুকা উপজেলার ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৯৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএমে ১২২টি কেন্দ্রে ভোট দিতে পারবেন মোট ভোটার ২ লাখ ৮৭ হাজার ৮৪২ জন ভোটার।
অপরদিকে ফুলপুর উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন। এখানে ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪১৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএমে ১০৫টি কেন্দ্রে ভোট দিচ্ছেন এ অঞ্চলের ভোটাররা।
জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ সারওয়ার বলেন, বিগত নির্বাচনের মতো এই নির্বাচনেও সব প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করি, শেষ পর্যন্ত সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।