ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাত পোহালেই নেত্রকোনার তিন ইউপিতে ভোটগ্রহণ কাল

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ৩০ জানুয়ারি ২০২২
রাত পোহালেই নেত্রকোনার তিন ইউপিতে ভোটগ্রহণ কাল
ফাইল ছবি

রাত পোহালেই ভোটগ্রহণ শুরু নেত্রকোনার সর্বশেষ তিন ইউপিতে। আগামীকাল সোমবার ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে জেলার শেষ দুই উপজেলার তিন ইউনিয়নের নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। চলছে শেষ মুহূর্তের সব প্রস্তুতি।

এ নির্বাচনে জেলার পূর্বধলা উপজেলার ধলামুলগাঁও ইউনিয়ন ও খালিয়াজুরী উপজেলার খালিয়াজুরী সদর এবং মেন্দিপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে হবে ভোটগ্রহণ।

জেলা নির্বাচন কমিশন সূত্রে আরো জানা যায়, তিন ইউপিতে চেয়ারম্যান পদে লড়ছেন ২৩ জন, সংরক্ষিত সদস্য ৪০ জন ও সাধারণ সদস্য ১১৬ জন। তারমধ্যে পূর্বধলার ধলামুলগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৪৫ জন লড়বেন।

Advertisement

খালিয়াজুরী সদরে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৩৮ জন। মেন্দিপুর ইউপিতে চেয়ারম্যান পদে ১০ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন: ভূমধ্যসাগরেই শেষ ইতালির স্বপ্ন, টাকা গেল ছেলেও গেল

জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, এই তিন ইউনিয়নে এবার ইভিএম পদ্বতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য ডামি ভোট দেখানো হয়েছে। আশা করা যাচ্ছে সবার সহযোগিতায় সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন হবে। প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা পুলিশের প্রধান মো. আকবর আলী মুনসী জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিগত ৫ ধাপের নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে। এটাও সেই ধারাবাহিকতায় সম্পন্ন হবে। সেজন্য পুলিশ প্রশাসন প্রস্তুত রয়েছে।

দুই উপজেলার ইউপি তিনটিতে ২৯ কেন্দ্রের ১৭২টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন ৬৫টি এলাকার মোট ৫০ হাজার ৫০৩ জন ভোটার। তদের মধ্যে নারী ২৪ হাজার ৬১৫ জন ও পুরুষ ২৫ হাজার ৮৮৭ জন।

পূর্বধলার ধলামূলগাঁও ইউপিতে ভোটর ২২ হাজার ৪৭২ জন, খালিয়াজুরী উপজেলায় সদরে ১০ হাজার ৬২৫ ও মেন্দিপুর ইউপিতে ১৭ হাজার ৪০৬ জন।

উল্লেখ্য, গত ইউপি নির্বাচনে খালিয়াজুরী সদরের অনুষ্ঠিত ভোটগ্রহণের দিনে সহিংসতায় এক প্রার্থীর ভাই গুলিতে নিহত হয়েছিলেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!